বুকার পুরস্কার চালু করল শিশুসাহিত্যে

‘দ্য চিলড্রেন’স বুকার প্রাইজ’ চালুর ঘোষণা দিয়েছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। প্রতিবছর ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য লেখা সেরা বইয়ের লেখককে ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে।

নতুন পুরস্কার ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে চালু হবে, আর প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের শুরুতে। পুরস্কারের বিশেষত্ব হলো, বিচারক প্যানেলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সঙ্গে শিশু থাকবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বুকার পুরস্কারের ইতিহাসে শিশুদেরও বিচারকের আসনে বসানো হচ্ছে।

এনএএন টিভি